sonalishopbd.com
বিরানব্বই শতাংশের বেশি মুসলমানের বাংলাদেশে ইসলামের নির্দেশনাও সংস্কার বাস্তবায়নে সকল সমস্যার সমাধান সম্ভব — মাওলানা ওবায়দুল হক
- Update Time : ০৩:০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৪৯ Time View
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক বলেছেন, বিরানব্বই শতাংশের বেশি মুসলমানের বাংলাদেশে ইসলামের নির্দেশনা ও২০২৪ সালের আন্দোলনের সংস্কার বাস্তবায়নের মাধ্যমে দেশের বিদ্যমান সকল সমস্যার সমাধান সম্ভব। ধনী ও ক্ষমতাসীনরা বিদেশে অর্থ পাচার করছে অন্যদিকে শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য না পেয়ে তিন বেলা খাবার ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন করছে। এই বৈষম্য দূর করতে বিদেশে অর্থ পাচার বন্ধে কঠোর আইন করা এবং ইসলামী নির্দেশনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।২০ নভেম্বর২০২৬ইং সাপ্তাহিক আলোচনা দিবস উপলক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
পাটির সভাপতি বলেন, ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপির নেতৃত্বাধীন চোর দলীয় জোট সরকার গঠন করলেও কিছু ব্যাক্তির উচ্চাকাঙ্ক্ষা ও দুর্নীতির কারণে জোট সরকারের মেয়াদ পাঁচ বছরের বেশি স্থায়িত্ব পায়নি । পরবর্তীতে আওয়ামী লীগের দীর্ঘ সতেরো বছরের একদলীয় শাসনের পর হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব এবং ইসলামী নেতৃত্বাধীন জোট বিরোধী দলের দায়িত্ব লাভে সক্ষম হলেও নিজেদের মধ্যে ঐক্যের অভাব, ইসলামী নির্দেশনা বাস্তবায়ন এবং সংস্কার কার্যক্রম গ্রহণ না করায় বিগত জোট সরকারের মতো বর্তমান সরকার পরিচালনার স্থায়িত্ব নিয়ে সতক হতে হবে। বিগত চার দলীয় জোট সরকারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার পরিচালনায় ইসলামের নির্দেশনাও সংস্কার বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে ।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৯ নভেম্বরের রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগের রায় বাস্তবায়নে দলমত-নির্বিশেষে সবাইকে সহযোগিতা করতে হবে এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করতে হবে।
ইসরাইলের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ইসরাইলের নিবাচনে যুদ্ধপরাধী নেতানিয়াহুর বদলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ৭ নভেম্বর ৪৮ আসনের বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। নতুন সরকারকে যুদ্ধবিরোধী অবস্থানকে গুরুত্ব দিয়ে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন দেশের বিরুদ্ধে ইসরাইলের সহিংসতা ও যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সারাদেশে নানারকম সহিংসতার ঘটনায় গণগ্রেফতার করার ক্ষেত্রে নিরপরাধ ব্যাক্তিদের বাদ দিতে হবে ,সহিংষতা রোধে আলোচনার মাধ্যমে সমাধান করার উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষ হতে গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন বাড়ী-ঘরে পেট্রোল বোমায় আগুন ধরানোর সংস্কৃতি দুর করতে মব সন্ত্রাস দুর করতে হবে,ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দেওয়ার নিন্দা জানানো গ্যাসের বোতলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে অন্যথায় নাগরিকদের মেীলিক চাহিদা পূরণে দূনীতিও অপরাধ প্রবণতাকে বন্ধ করা যাবে না ।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে
বার্তা প্রেরক:
শাহ মো: রেজাউল কবীর
দপ্তর সম্পাদক
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
মোবাইল: ০১৮৩৩৩৩৫৫৩৫
ফেসবুক ও ইউটিউব: Bangladesh Nezame Islam Party























