https://sonalishopbd.com/
মোহনপুর উপজেলায় সেপ্টেম্বর মাসের সার অগ্রিম বরাদ্দ প্রদান: কৃষকদের জন্য স্বস্তির খবর
- Update Time : ০৪:০০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৮ Time View
মোঃ নাসিরউদ্দিন, সটাফ রিপোর্টার : বর্তমান কৃষিবান্ধব প্রেক্ষাপট সফলভাবে মোকাবেলা এবং কৃষকদের সারের সংকট দূর করতে মোহনপুর উপজেলায় সেপ্টেম্বর মাসের জন্য রাসায়নিক সারের অগ্রিম বরাদ্দ প্রদান করা হয়েছে। আজ উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের অগ্রিম বরাদ্দের আওতায় মোহনপুর উপজেলার জন্য বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন)-র মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ সার বরাদ্দ পাওয়া গেছে। আজকের সারের বরাদ্দ তালিকা: টিএসপি (TSP): ৬০ টন এমওপি (MOP): ১৫০ টন ডিএপি (DAP): ২৫০ টন কৃষকদের জন্য সুখবর সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বরাদ্দকৃত এই সার আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই সরাসরি উপজেলায় এসে পৌঁছাবে ইনশাআল্লাহ। সারগুলো পৌঁছানোর পরপরই নিয়মতান্ত্রিক উপায়ে নির্ধারিত ডিলারদের মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হবে। কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, সেপ্টেম্বর মাসের এই অগ্রিম সার বরাদ্দ মোহনপুরের কৃষকদের চলমান চাষাবাদ কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং মাঠে সারের কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি হতে দেবে না। উপজেলা কৃষি অফিস কৃষকদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে চাষাবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
























