০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার:
মোঃ নাসিরউদ্দিন ,সটাফ রিপোর্টার
- Update Time : ০৪:৪৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ৩৭ Time View

মোঃ নাসিরউদ্দিন ,সটাফ রিপোর্টার :নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৯৫০ গ্রাম গাঁজাসহ মোছা. মমতাজ বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঈদগাহ মাঠের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মমতাজ বেগম রাজশাহী জেলার তানোর থানার মাদারীপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. মোকছেদ সোনারের স্ত্রী এবং মৃত কেফাতুল্লা ওরফে চিরু মণ্ডলের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার অভিযানের সময় তাঁর কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে ।
Tag :



























