০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

দুর্গাপুরে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : ০১:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ৪১ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে স¤প্রীতি, ভ্রাতৃত্ব ও
সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলার এক অনন্য উপলক্ষ। সেই চেতনাকে ধারণ করে
নেত্রকোনার দুর্গাপুরে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেড় মাসের দীর্ঘ পথচলা শেষে
ফাইনাল ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে খেলার মাঠ।
প্রিয় দলের খেলা উপভোগ করতে মাঠে সমবেত হন হাজারো দর্শক। তাঁদের উচ্ছ¡াস,
করতালি আর আনন্দ ধ্বনিতে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ক্রীড়ামুখর পরিবেশ। বুধবার
(১৪ অক্টোবর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের
আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি অবস্থান নেয়, ফারংপাড়া একাদশ ও চক লেংগুড়া একাদশ।
শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল জয়ের প্রত্যয় ও লড়াকু মনোভাব। মাঠের
প্রতিটি মুহূর্তে দর্শকদের আগ্রহ আর উচ্ছ¡াস ছিল চোখে পড়ার মতো। শেষ
পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে চক লেংগুড়া একাদশকে পরাজিত করে ফারংপাড়া একাদশ
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ের আনন্দে উচ্ছ¡সিত হয়ে ওঠেন
বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকেরা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় একটি
এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলের জন্য একটি খাসি। পুরস্কারের এ
আয়োজন খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ ও উৎসাহ
সৃষ্টি করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার
ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা
বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, ইউনিয়ন
বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সমাজসেবক
মঞ্জুরুল হক মঞ্জু সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

দুর্গাপুরে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

Update Time : ০১:০০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬