০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকায় ডুবে এমদাদুল নামের এক শ্রমিকের মৃত্যু

এইচ.এম সাইদুল ইসলাম ,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
  • Update Time : ০৯:২৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের বিরিশিরি ঘাট এলাকায় নদীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
নিহত এমদাদুল হক দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে একটি ছোট নৌকায় করে সোমেশ্বরী নদী থেকে বালু সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এমদাদুল। পথে বিরিশিরি ঘাট এলাকায় নদীতে থাকা একটি বাঁশের খুঁটির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় এমদাদুলের মা রোকেয়া খাতুন সাঁতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও ছেলে এমদাদুল পানিতে তলিয়ে যান।
ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। দীর্ঘ চেষ্টার পরে নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান জানান, নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নৌকাটিতে মা ও ছেলে দুজনই ছিলেন। মায়ের সামনেই ছেলে পানিতে তলিয়ে যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচ.এম সাইদুল ইসলাম ,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকায় ডুবে এমদাদুল নামের এক শ্রমিকের মৃত্যু

Update Time : ০৯:২৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬