১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://sonalishopbd.com/

বাঁশখালী থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০১:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৯ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,(মোঃ জসীম উদ্দীন) :বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে মাদক পাচার, বিক্রয় ও সেবন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল মাদক বিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “সবাই মিলে শপথ করি মাদক মুক্ত সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বাঁশখালী থানার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হকের নেতৃত্বে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ,সদস্য সচিব রাসেল চৌধুরী।
সমাবেশে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, “বাঁশখালীকে সম্পূর্ণ মাদকযুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিগত মাসগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকের এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আঅনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে নিয়ে এক বিশেষ শপথ বাক্যমাদের পুলিশি নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে। তবে শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয় এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা।
এলাকাবাসী পুলিশের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদক কারবারিদের দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://sonalishopbd.com/

বাঁশখালী থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০১:২০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬