০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে ১০ অক্টোবর যাত্রা শুরু করছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০২:১৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৪২ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : বাঁশখালীর সর্বস্তরের মানুষের জন্য আধুনিক চিকিৎসা ও উন্নত রোগ নির্ণয় সেবা আরও সহজলভ্য করতে আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের বাঁশখালী শাখা।
নতুন শাখার উদ্বোধন উপলক্ষে গত ৫ অক্টোবর রবিবার দুপুর ৩টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক ‘মিট দ্য প্রেস’ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি বাঁশখালী শাখার ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেন নতুন শাখায় রোগীদের জন্য উপলব্ধ বিভিন্ন আধুনিক চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি জানান, ‘সঠিক রোগ নির্ণয়ই সঠিক চিকিৎসার প্রথম ধাপ’—এই নীতিকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক ও অভিজ্ঞ চিকিৎসাসেবা টিমের সমন্বয়ে বাঁশখালীর মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে শেভরন কর্তৃপক্ষ। নবপ্রতিষ্ঠিত এই শাখায় বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের চেম্বারের পাশাপাশি থাকবে অত্যাধুনিক ল্যাবরেটরি, আল্ট্রাসনোগ্রাফি, ইকো-কার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ফিজিওথেরাপি সেন্টার, খৎনা সেন্টার ও দন্ত রোগ বিভাগ।
এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা, ডিজিটাল রেডিওগ্রাফি এক্স-রে, কালার আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, কালার ডপলার ইকো, ভিডিও এন্ডোস্কোপি ও কলোনোস্কোপিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকবে। হার্টের কার্যক্ষমতা ও ঝুঁকি নির্ণয়ের জন্য থাকবে ইটিটি (ETT) সেবা এবং দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদানের সুব্যবস্থা। অভিজ্ঞ প্যাথলজিস্ট, রেডিওলজিস্ট ও সনোলজিস্টদের মাধ্যমে এই উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষা সেবা নিশ্চিত করা হবে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত পরামর্শের পাশাপাশি এখানে শিশু ও নবজাতকদের চিকিৎসার বিশেষ সুযোগ থাকবে। একই সঙ্গে অভিজ্ঞ কনসালটেন্টদের মাধ্যমে টেলিমেডিসিন সেবা, অনলাইনে দ্রুত রিপোর্ট দেখার সুবিধা, হোম স্যাম্পল কালেকশন, অ্যাম্বুল্যান্স ও লিফট সার্ভিস এবং ন্যায্য মূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। রোগীদের জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে ল্যাবরেটরি সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির বাঁশখালী শাখাটি পুরোদমে চালু হলে উন্নত ডায়াগনস্টিক সেবার জন্য স্থানীয় রোগীদের কষ্ট করে চট্টগ্রাম শহরে ছুটে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে। এর ফলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বাঁশখালী ও আশপাশের এলাকার মানুষ নিজ এলাকাতেই বিশ্বস্ত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে ১০ অক্টোবর যাত্রা শুরু করছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত

Update Time : ০২:১৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬