শিবপুরে আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল
- Update Time : ০৫:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১২ Time View
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অরাজকতার প্রতিবাদে ২০ নভেম্বর ২০২৬ইং শুক্রবার বিকাল চার ঘটিকায় শিবপুর বাসস্ট্যান্ড মোড়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, আইয়ুবপুর ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান আবু তাহের খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালামিয়া এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।
মিছিলে শিবপুর উপজেলা ও পৌরসভা বিএনপির পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল থেকে অন্যায়, নাশকতা, সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, অন্যায়, শাসন-শোষণ ও নাশকতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের সহিংসতা ও অরাজকতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।
তাঁরা আরও বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।


























