০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারনামীয় ৪ আসামি ফেনী থেকে গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি (মোঃ জসীম উদ্দীন )
  • Update Time : ০১:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ৩১ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি (মোঃ জসীম উদ্দীন ):চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও মাছের ঘেরের দখলকে কেন্দ্র করে পাহারাদার জিল্লুর রহমান (৩৫) হত্যার ঘটনায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সোয়া ৩ টার দিকে ফেনী সদর উপজেলার মধ্যরামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাঁশখালীর সরল ইউনিয়নের বাসিন্দা আজগর হোসেনের ছেলে দিদার (৪০), আবু তাহেরের ছেলে আহমদ উল্লাহ (৪০), আবদুল মজিদের ছেলে শহিদ (৪০) এবং দেলোয়ারের ছেলে শহিদুল ইসলাম কালু (৩৫) র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি এবং ঘটনার পর থেকে পলাতক ছিলে।
র‌্যাব-৭ জানায়, গত ৩০ জুলাই রাতে বাঁশখালী থানার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন তাজুর ঘোনা এলাকায় লবণ ও মাছের ঘেরের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘোনায় পাহারাদার হিসেবে কর্মরত জিল্লুর রহমানকে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩১ জুলাই ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় ৪০ জনকে এজাহারনামীয় এবং আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। মামলাটির নম্বর-৫, তারিখ ২ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র‌্যাব-৭ জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার কয়েকজন এজাহারনামীয় পলাতক আসামি ফেনী সদর এলাকায় অবস্থান করছেন।
পরে ২৫ আগস্ট রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন মধ্যরামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
গ্রেপ্তারদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারনামীয় ৪ আসামি ফেনী থেকে গ্রেপ্তার

Update Time : ০১:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬