০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা, এনডিপির সংবাদ সম্মেলনে হাজী মোজাম্মেলকে প্রার্থী করার দাবি

Reporter Name
  • Update Time : ০৩:১৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২৬৫ Time View
১৮ নভেম্বর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে চাঁদপুর-ফরিদগঞ্জ ৪ আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে উদ্ভূত রাজনৈতিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের প্রেসিডিয়াম সদস্য মো: শাহনেওয়াজ খান। তিনি বলেন, ফরিদগঞ্জে বর্তমানে যে উত্তপ্ত, অস্থিতিশীল ও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে, তা শুধু ফরিদগঞ্জ নয়, বরং সারাদেশের গণতন্ত্রকামী মানুষের মনে আশঙ্কার জন্ম দিয়েছে।
এনডিপির অভিযোগ, বঙ্গবন্ধু পরিষদের আজীবন সদস্য এবং অতীতে আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে পরিচিত লায়ন হারুনুর রশিদ বিভিন্ন দোসর শক্তি, ক্যাডার বাহিনী ব্যবহার করে ফরিদগঞ্জে উত্তেজনা সৃষ্টি করছেন। তার নেতৃত্বে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং রাজনৈতিক পরিবেশ ক্রমেই অশান্ত হয়ে উঠছে। অপরদিকে বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী এম এ হান্নান ও তার অনুসারীরা ভাঙচুর, সড়ক অবরোধসহ এমন কিছু কার্যকলাপে জড়িত হয়েছেন, যার ফলে ফরিদগঞ্জের জনজীবন অচল হয়ে পড়েছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এনডিপি মনে করে, এই ধরনের পরিস্থিতি ফরিদগঞ্জের ঐতিহ্য, রাজনৈতিক স্বচ্ছতা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। সংবাদ সম্মেলনে দলটি স্পষ্টভাবে জানায়, এই সংকট নিরসনে প্রয়োজন গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং জনগণভিত্তিক নেতৃত্ব। এই প্রেক্ষাপটে এনডিপি দাবি করে, ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন দেওয়া উচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, ত্যাগী নেতা হাজী মোজাম্মেলকে, যিনি ১৭ বছর ধরে হামলা-মামলার শিকার হয়েও রাজপথে অটল থেকেছেন।
হাজী মোজাম্মেলকে একজন পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনি কর্মী, নেতা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য, দলের প্রতি নিবেদিত এবং পরীক্ষিত জনপ্রিয় নেতা। তার মনোনয়নই ফরিদগঞ্জে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করতে পারে, বিভক্ত পরিবেশে ঐক্য ফিরিয়ে আনতে পারে এবং সাধারণ মানুষের আস্থা ও সমর্থন পুনঃপ্রতিষ্ঠা করতে পারে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, লায়ন হারুনুর রশিদ ও তার অনুসারীরা ছদ্মবেশী আওয়ামী লীগের দালালদের সঙ্গে একত্রিত হয়ে অন্যদের হুমকি-ধামকি দিচ্ছেন এবং ক্ষমতায় এলে প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছেন। এনডিপি হুঁশিয়ারি দিয়ে জানায়, ফরিদগঞ্জবাসী কোনো অযোগ্য প্রার্থীকে চাপিয়ে দেওয়া মনোনয়ন মেনে নেবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনডিপির যুগ্ম মহাসচিব আশরাফুল, তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব, প্রচার সম্পাদক ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ। দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, ফরিদগঞ্জে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হাজী মোজাম্মেলকেই বিএনপির মনোনয়ন দেওয়া এখন সময়ের দাবি।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা, এনডিপির সংবাদ সম্মেলনে হাজী মোজাম্মেলকে প্রার্থী করার দাবি

Update Time : ০৩:১৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫