
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী উত্তরপাড়া এলাকায় শফিকুল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডসহ তাকে আটক করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি বিপুলসংখ্যক ভুয়া

এনআইডি কার্ড পাওয়া গেছে বলে জানা গেছে। একই ব্যক্তির বাড়িতে এতগুলো ভুয়া এনআইডি কার্ড কীভাবে সংরক্ষিত ছিল এবং এগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ভুয়া এনআইডি কার্ড তৈরির সঙ্গে কোনো চক্র জড়িত কি না, কিংবা এসব কার্ড ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। এ ঘটনায় ভুয়া এনআইডি কার্ডের উৎস, ব্যবহার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া স্থানীয়রা জানান, এলাকায় ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের সহিত জড়িত। তাকে ধরাতে এলাকাবাসী স্বস্তির নি:শ্বাস ফেলছে।




























