০২:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে বাংলাদেশ এনজিও “বেলা’ কর্তৃক প্লাস্টিক পলিথিন বর্জন প্রচারাভিযান অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৯:১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৪৩১ Time View

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক একবার ব্যবহার্য্য প্লাস্টিক পলিথিন বর্জন এবং বিকল্প ব্যবহারের উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রচার অভিযান গতকাল ঝালকাঠি হাসনাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সমন্বয়ে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রায় দেড় শতাধিক ছাত্র-শিক্ষক এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলা’র ঝালকাঠি জেলা নেটওয়ার্ক মেম্বার মু. আল-আমিন বাকলাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক নজরুল ইসলাম তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বাইন। অনুষ্ঠানের ছাত্র শিক্ষক ছাড়াও সাংবাদিক উজ্জ্বল রহমান, স্বেচ্ছাসেবী সংগঠক রনি হাওলাদার উপস্থিত ছিলেন। লিংকন বাইন এর চমৎকার উপস্থাপনা ও ছবিতে উঠে আসে মাতৃদুগ্ধ, প্রাণীজ মাংস, বৃক্ষের ফলসহ সবকিছুতেই দূষণ ছাড়িয়ে যাচ্ছে মাত্রা অতিরিক্ত। যা শুনে ও ছবিতে দেখে ছাত্র ও উপস্থিতিরা বিস্মিত হন। গবেষণায় দেখা যায় প্রায় ৮০ ভাগ মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে, যারা ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। সভাপতি তার বক্তব্যে বলেন একবার ব্যবহার্য্য পলিথিন প্লাস্টিক মাটিতে আমরা ফেলে দেই যা মাটির সাথে মিশে না বরং মাটির জৈব গুণ, ভূ গর্ভস্থ পানি, জলজ পরিবেশ, মাটির স্থিতিস্থাপকতা নষ্ট করে। পৃথিবী সমুদ্র নদী বায়ু প্লাস্টিক ও পলিথিন দূষণে দূষিত। এ গুলি কৃষিজমি, ড্রেন, নদী-নালা ও খাল-বিলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ-আবাসযোগ্য করে ফেলছি। প্রধান অতিথি তার বক্তব্যে অত্র ক্যাম্পাস প্লাস্টিক ও পলিথিন মুক্ত রাখার ঘোষণা দেন। অনুষ্ঠানটি উদ্বোধন ও সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম।
Tag :




























