০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
চোরের খনি ভোলা জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ ও জনপদ
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০২:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১৭ Time View

মোঃ আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি :ইতিমধ্যে সরকারি চাউল চুরিতে বিশ্ব রেকর্ড করেছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাইশটি ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি। টি:আর, কা:বি:খা:, জেলে কার্ড, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি খাতের সরকারি চাল চুরির অভিযোগ হয়েছে সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদের নামে। অনেক ক্ষেত্রে চাউল চোরদের বিরুদ্ধে মিছিলও হয়েছে। এমনকি করোনা জীবাণুর লক ডাউন চলাকালে সরকারের পক্ষ হতে গরীব অসহায়দের জন্য বরাদ্ধকৃত সরকারি প্যাকেটের সাবান গুলো পর্যন্ত বাজারে বিক্রির তথ্য মিলেছে। এক বছর সরকারের পক্ষ থেকে ঘরের চাল দেওয়ার জন্য বরাদ্ধকৃত গরীবের টিনগুলো পাওয়া গেছে বিএনপির বড় বড় নেতাদের বাড়ির ঘরের টিনের চালে। সরকারি সিল দেওয়া সরকারি টিনগুলো সরকারি গোডাউনে না পাওয়ায় নৌ-বাহিনীর সহায়তায় তল্লাশি করে সমগ্র চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ব্যাপক তল্লাশি করা হলে সব বিএনপির নেতাদের ঘরের টিনের চালে সরকারি টিন পাওয়া গেছে। বর্তমানের বিএনপির ভোলা জেলার খাল কাটার কর্মসূচির আমলে খাল কাটার নামে ব্যাপক সরকারি টাকা চুরি ও লুটপাটের অভিযোগ শোনা গেছে। ইতিমধ্যে খাল কাটার নামে সরকারি টাকা চুরির বিরুদ্ধে ভোলা জেলা সদরের এমপি মাঠে নেমেছে। চরফ্যাশনেও একই অবস্থা। ২০২৪ ইং সালের ৫ই আগষ্টের দিন হতে চরফ্যাশন উপজেলা ও মনপুরা উপজেলা সহ সমগ্র মনপুরা উপজেলা জুড়ে চলেছিল বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে ব্যাপক লুটপাট, ধর্ষন, দখল-বেদখল, চুরি, ডাকাতি ও হরিলুটের তান্ডবতা। বর্তমানে চলছে জেলে কার্ডের চাউল চুরি। এমনকি চাউলগুলো চুরি করে কমিউনিটি ক্লিনিকে লুকিয়ে রাখারও অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের জেলেদের চাউল চুরির বিরুদ্ধে মিছিল চলতেও দেখা গেছে। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের সরকারি চোরাই চাউলের গোডাউনে হাজার হাজার চোরাই বস্তা ভর্তি সরকারি চোরাই চাউল ধরা পরেছে। অর্থাৎ, এই ভোলা জেলার মধ্যে যে-ই সরকারি কোন কাজে জড়িত হয় সেই চোরাচারিতে জড়িয়ে পড়ে। ছবিতে- দক্ষিণ ভোলা জেলার জাতীয়তাবাদী চোর-ডাকাত-ষন্ডা-গুন্ডা-খুনী- সন্ত্রাসীদের জাতীয়তাবাদী চোর-ডাকাত-ষন্ডা-গুন্ডা-খুনী- সন্ত্রাসী নেতা নাজিমুদ্দিন আলম, চরফ্যাসনের মুজিব নগর ইউনিয়ন পরিষদের সরকারি চাউল চুরির বিরুদ্ধে মিছিল এবং ভোলার ভেলুমিয়া ইউনিয়নের সরকারি চোরাই চাউলের চোরাই গোডাউনে সরকারি চোরাই চাউল।
Tag :




























