০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৯:০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ২৪১ Time View
স্টাফ রিপোর্টার: মোঃ আতিকুর রহমান : রাজশাহীর চারঘাটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক মিলনমেলা। এ উপলক্ষে ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চারঘাট থানা প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সনি আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী এবং চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। এছাড়াও অনুষ্ঠানে চারঘাট থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, যুগ্ম সম্পাদক সজিব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, প্রচার সম্পাদক পিন্টু আলী, সদস্য সাজ্জাত হোসেন, ইশতিয়াক বাপ্পি, জিল্লুর রহমান, রিমনসহ চারঘাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চারঘাট-বাঘার কৃতী সন্তান সাংবাদিক মো. গোলাম মোস্তাফা মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে সাংবাদিকতা পেশায় চার দশক পূর্তি উপলক্ষে চারঘাটের প্রথম সাংবাদিক ও প্রথম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরা সম্ভব। তাই সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান

Update Time : ০৯:০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬