০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহী জেলার বিভিন্ন অভিযানে কয়েক জন আটক

Reporter Name
  • Update Time : ১০:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ২১২ Time View

মোঃ নাসির উদ্দিন ,রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহী জেলার বিভিন্ন অভিযানে গতকাল বৃহস্পতিবার মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৫ জন গ্রেপ্তার হয়েছে।

এছাড়াও আরএমপির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য অপরাধে ৩ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ খান (৬৮), মনিরুল ইসলাম (২৯), মিঠুন (৩৬), নাজমুল (৩২) ও সাহেদা বেগম (৩৫)। আব্দুল্লাহ খান রাজশাহী নগরীর কাশিয়াডাঙা থানার গুড়িপাড়া এলাকার মৃত আলাউদ্দিন খানের ছেলে।

সে রাজশাহী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি। মনিরুল ইসলাম ও মিঠুন একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে, নাজমুল মৃত এনামুল হকের ছেলে এবং সাহেদা বেগম রতনের স্ত্রী। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রাজশাহী জেলার বিভিন্ন অভিযানে কয়েক জন আটক

Update Time : ১০:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫