
বিশেষ প্রতিনিধি, জামালপুর: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার দেওয়ানগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে । টাকার বিনিময়ে দলিলের নম্বর কাটাকাটি করার ঘটনা ঘটেছে তার একটা জলজ্যান্ত প্রমান ছবিতে দেয়া হয়েছে ।দেওয়ানগঞ্জ থানার জনগণ প্রতিনিয়ত হাহাকার ও মানবেতর জীবন যাপন করতেছে । ভোগান্তির ও কোন শেষ নেই, তল্লাশি নামে অহেতুক ঘুরাঘুরি করানো হচ্ছে । কোন কিছু জিজ্ঞাসা করলে সহকারী মঞ্জুরা বেগম বলেন আমি জেলা রেজিস্টার অফিস সহ উদ্বোধন কর্তৃপক্ষকে মিল করে এসেছি এবং ঘুষের টাকা প্রতিনিয়ত বহন করে থাকেন মোবারক হোসেন নামে একজন অর্ডারলি পিয়ন আছেন যাকে সরকারি কোনো নিয়োগ দেয়া হয় নাই এবং নকলের নামে হাতিয়ে নিচ্ছে প্রতি নকল এর নামে ৩০০-৫০০ টাকা অতিরিক্ত গ্রহণ করে থাকেন সরকারি রশিদ দিতে নারাজ নকলের টাকা গ্রহণ করে থাকেন ।হেলেনা নামে একজন অফিস ক্লাক আছেন । দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ ও উর্দ্ধতন কর্তৃপক্ষ নিবন্ধন পরিদপ্তরের এবং রশিদুজ্জামান মিল্লাত উপমন্ত্রী সাহেবের সহযোগিতা ও পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ এলাকাবাসীর পক্ষ হতে জানানো হচ্ছে। আরো প্রমাণ দেওয়া যাবে । দেওয়ানগঞ্জবাসীর অভিযোগ ও আবেদন বারবার অবগত করার পরেও কর্তৃপক্ষকে কোন ব্যবস্থা গ্রহণ করেননি ।


























