১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নিহত বৈমানিক তৌকিরের দ্বিতীয় জানাজা রাজশাহীতে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৩:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ২৬৪ Time View

মোঃ নাসির উদ্দিন , রাজশাহী জেলা প্রতিনিধি :
বিমান বিধ্বস্তে নিহত বৈমানিক তৌকির ইসলাম সাগরের দ্বিতীয় জানাজা রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ২৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক।

জানাজায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডলসহ প্রশাসন ও নগরীর গণ্যমান্য ব্যক্তিসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

এর আগে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে নিহত বৈমানিক তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখান থেকে মরদেহ নগরীর উপশহর এলাকায় তৌকিরদের ভাড়া বাসায় নেওয়া হয়। পরে সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় জানাজাস্থলে।

জানাজা শেষে তৌকিরের মরদেহ নগরীর সপুরা কবরস্থানে দাফন করা হয়

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নিহত বৈমানিক তৌকিরের দ্বিতীয় জানাজা রাজশাহীতে অনুষ্ঠিত

Update Time : ০৩:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫