১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ড অফিস বাজারে দোকানঘর ও জমির মালিকানা নিয়ে বিরোধ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৩:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ৩ Time View
পঞ্চগড় ক্রাইম রিপোর্টার : পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ড অফিস বাজার এলাকায় দোকানঘর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। এ ঘটনায় নিজেকে বৈধ মালিক দাবি করে প্রতিপক্ষের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. জয়নুল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. জয়নুল হক ১৯৯৯ ও ২০০২ সালে বৈধ রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে সংশ্লিষ্ট জমি ও দোকানঘর ক্রয় করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে সম্পত্তিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। পরবর্তীতে সেখানে স্থায়ী দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে নিজের পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ করছেন।
জয়নুল হকের অভিযোগ, সম্প্রতি একই এলাকার কয়েকজন ব্যক্তি ওই জমি ও দোকানঘরের ওপর মালিকানা দাবি করে বিভিন্নভাবে তাকে হয়রানি শুরু করেন। তিনি বলেন, অভিযুক্তরা তার দোকানঘরের সামনে বেড়া নির্মাণ করে ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করছেন, জমি ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি করছেন এবং বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
লিখিত অভিযোগে তিনি প্রশাসনের কাছে তার জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নতুন নয়। জমি ও দোকানঘর নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা কয়েক দফায় উভয় পক্ষকে নিয়ে বসে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করলেও কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
এ বিষয়ে অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান-এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি  বলেন,
“বিষয়টি সম্পর্কে আমি অবগত। দীর্ঘদিন ধরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। আমরা ইউনিয়ন পরিষদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার উভয় পক্ষকে বসিয়ে সমঝোতার চেষ্টা করেছি। কিন্তু কেউই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি না হওয়ায় স্থায়ী সমাধান সম্ভব হয়নি। আমরা চাই বিষয়টির শান্তিপূর্ণ ও আইনসম্মত নিষ্পত্তি হোক। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় আবারও সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
সংবাদের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এদিকে পঞ্চগড় সদর থানা সূত্রে জানা গেছে, জয়নুল হকের দাখিল করা লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের এ বিরোধ দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগতভাবে নিষ্পত্তি হলে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ড অফিস বাজারে দোকানঘর ও জমির মালিকানা নিয়ে বিরোধ

Update Time : ০৩:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬