০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

 মো: আতিকুর রহমান
  • Update Time : ০৫:০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৩৩ Time View
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই অপরাধে অপর একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিস্তার রোধ এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে। সাধারণ মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

Update Time : ০৫:০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬