০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

দুর্গতদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা দেবে সরকার,অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

মোঃ জসীম উদ্দীন 
  • Update Time : ০৮:০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ১৬০ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এলাকা গুলোর ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখার পর তিনি দুর্গতদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সরল ইউনিয়নের সরল ও ভাদালীয়ায় বন্যাদুর্গতের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।
 এ সময় অর্থমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রমও এরই মধ্যে শুরু হয়েছে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব সড়ক দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে।
মানুষের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদ আসনের এমপি অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা), বাঁশখালী মহিলা দলের সভাপতি সারাবান তাহুরা ফেরদৌসী কলিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

দুর্গতদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা দেবে সরকার,অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

Update Time : ০৮:০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬