০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

জহরুল ইসলাম জীবন
  • Update Time : ০৪:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২ Time View

 হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কারিগাঁও মাঠের রাস্তার দুই ধারে ১ হাজার ৮৪৪টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) কারিগাঁও মাঠ এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বরাদ্দ পাওয়া যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মো করিমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আলম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি রোপণকৃত গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় কারিগাঁও মাঠের রাস্তার দুই ধারে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ১ হাজার ৮৪৪টি গাছের চারা রোপণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ০৪:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬