০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ইয়াবা কাণ্ডে সোনাইমুড়ীর যুবদল সদস্য ছেলেসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : ১২:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৫২ Time View
মোহাম্মদ হানিফ নোয়াখালী  প্রতিনিধি : মাদক ব্যবসার দায়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার যুবদল সদস্য ছেলেসহ গ্রেফতার হয়েছেন। আটককৃতরা নোয়াখালীর সোনাইমুড়ী ‍উপজেলার জয়াগ মুন্সি খলিফার বাড়ীর মো: ফারুক হোসেন ৩৬ ও তার ছেলে জিহাদ হোসেন ১৯। মো: ফারুক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের সদস্য।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর গভীর রাতে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ উত্তর বাজার এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় দু’জনের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জানা যায়, ফারুক হোসেন ও তার ছেলে জিহাদ হোসেন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাতে মনোহরগঞ্জ ক্যাম্পের টহল ডিউটিরত সেনা সদস্যরা তাদেরকে ইয়াবা সহ আটক করে। পরে তাদেরকে কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
id
মামলার এজাহার সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ উত্তর বাজারের ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। এসময় মো: ফারুক হোসেনের পরিহিত লুঙ্গির কোমরে গোজানো অস্থায় একটি নীল রং এর এয়ার টাইট প্যাকেট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া জিহাদ হোসেন পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলেথিনে মোড়ানো ২০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীরা এসকল মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আসামী ফারুক হোসেন ও তার ছেলে জিহাদ হোসেনের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬[১] সারণির১০[ক৪১ ধারায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়েছে
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ইয়াবা কাণ্ডে সোনাইমুড়ীর যুবদল সদস্য ছেলেসহ গ্রেফতার

Update Time : ১২:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫