০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমা আকতারের উপসচিব পদে পদোন্নতি
বাশখালী প্রতিনিধি:
- Update Time : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ৭ Time View


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:(মোঃ জসীম উদ্দীন) :;বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাৎপনে উপসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। স্বাস্থ্য ক্যাডারের অন্যান্য চিকিৎসকদের সাথে তাকেও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সোমবার ১৭ আগস্ট (২০২৬) তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে উপসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। এই পদোন্নতির মাধ্যমে তিনি
চিকিৎসা সেবার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে তাঁর সততা, কর্মনিষ্ঠা এবং সুযোগ্য নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করেছে।
ডাঃ নাজমা আকতার বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে স্থানীয় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর নেতৃত্বে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগের সেবার মান বৃদ্ধি পেয়েছে। সাধারণ রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে তিনি সর্বদা তৎপর ছিলেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সুসংগঠিত করে একটি টিম হিসেবে কাজ করার পরিবেশ তৈরি করেছেন তিনি।
ডাঃ নাজমা আকতারের এই গৌরবময় অর্জনে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), জুনিয়র কনসালটেন্টবৃন্দ, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিক সমাজও তার এই পদোন্নতিতে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
Tag :




























