১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
অবিক্রীত মানুষের ঘোষণা — মু. নজরুল ইসলাম তামিজী
মু. নজরুল ইসলাম তামিজী
- Update Time : ১২:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৬০ Time View

অবিক্রীত মানুষের ঘোষণা
যেখানে মানুষের গায়ে বারকোড সাঁটা থাকে
বিবেক ডিসকাউন্টের তাকজুড়ে ঝুলে থাকে
আর স্বপ্নেরও নির্ধারিত বাজারদর থাকে-সেখানেই ঘৃণার জন্ম হয়।
প্রেম-বিদ্রোহের প্রথম শপথ
নির্মল হৃদয়-বিপ্লবের প্রথম মানচিত্র।
একদিন মিথ্যার কাঁচের সাম্রাজ্যে সত্যের রক্তিম উল্কা আছড়ে পড়বে।
চূর্ণবিচূর্ণ হয়ে যাবে ক্ষমতার আয়না।
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মুখগুলো আবার নিজেদের মানুষ বলে চিনে নেবে।
জেগে উঠবে অবিক্রীত মানুষের মুখ; ফিরে আসবে মানুষের নাম থেকে মুছে ফেলা মানুষ।
সেদিন পৃথিবী লিখবে নতুন সংবিধান-মানবতার জেগে ওঠা রক্তিম আলোয়।
সেখানে কোনো মানুষ পণ্য নয়
কোনো বিবেক বিক্রয়যোগ্য নয়
নিলামে ওঠে না কোনো স্বপ্ন।
লেখক-মু. নজরুল ইসলাম তামিজী
চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সোসাইটি
চেয়ারম্যান, কবিসংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
Tag :



















