০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

শিবগঞ্জে এমপি  মোঃ কেরামত আলীর বিশেষ অনুদান  বিতরণ 

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে সংবাদদাতা
  • Update Time : ০২:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ৫ Time View

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুস্থ, অসহায়, রোগাক্রান্ত, প্রতিবন্ধী এবং গৃহহীনদের বিশেষ অনুদান প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের অসহায় ২৫ জন ব্যক্তির মাঝে এ অনুদান প্রদান করা হয়। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ অনুদান প্রদান করেন এমপি । এসময় ২৫ জন দুস্থ ব্যক্তির প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন তিনি ।

অনুদান প্রদানের সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, সেক্রেটারি মো: বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার আমীর আবু বকর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন ।

অনুদান প্রদানকালে ড. কেরামত আলী বলেন, অত্র আসনের প্রত্যেক জন নাগরিকের দায়িত্ব আমার কাঁধে রয়েছে । বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষ সহযোগিতার আবেদন করেছিল। বরাদ্দ অনুযায়ী এবং সমস্যা বিবেচনায় আজ ২৫ জনকে এ অনুদান প্রদান করা হলো । ইতিপূর্বেও অনেক অসহায় ব্যক্তির মাঝে এমন সহযোগিতা প্রদান করা হয়েছে। এভাবেই সর্বাবস্থায় সামর্থ্যের সর্বোচ্চটুকু নিয়ে অসহায় জনগনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এমপি ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

শিবগঞ্জে এমপি  মোঃ কেরামত আলীর বিশেষ অনুদান  বিতরণ 

Update Time : ০২:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬