০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী, লুটপাট ও পাচারমুখী এবং উৎপাদন ও উৎপাদক বিরোধী বাজেট সংশোধনের দাবিতে পাবনায় মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০৮:২৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ১১ Time View

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উদ্যোগে আজ ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার সকালে পাবনার সাঁথিয়ায় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী, লুটপাট ও পাচারমুখী এবং উৎপাদন ও উৎপাদক বিরোধী জাতীয় বাজেট সংশোধনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, রাষ্ট্র সংস্কার আন্দোলন পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন পাবনা সদর উপজেলার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী কৃষক শ্রমিক নেতৃবৃন্দ।

মানবন্ধনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের ছাত্র—জনতা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমান জাতীয় বাজেট সেই আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী। প্রায় ৯ লাখ কোটি টাকার এই বাজেট সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়িয়েছে, অথচ লুটপাট, অর্থপাচার ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

নেতৃবৃন্দ বলেন, দেশের শ্রমজীবী, কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট ও কর দিয়ে রাষ্ট্রের রাজস্বের বড় অংশ জোগান দিলেও ধনী ও প্রভাবশালী গোষ্ঠী বিভিন্ন উপায়ে কর ফাঁকি দেওয়ার সুযোগ পাচ্ছে। এ অবস্থা চলতে পারে না। তারা অবিলম্বে সম্পদ কর চালুর দাবি জানান এবং বলেন, যাদের সম্পদ বেশি, তাদের করও বেশি হতে হবে।

বক্তারা আরও বলেন, জ্বালানি খাতে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করা হলেও নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে না। সঠিক নীতি গ্রহণ করলে দেশের জনগণের ওপর চাপ কমানো এবং আমদানি নির্ভরতা হ্রাস করা সম্ভব।

সমাবেশ থেকে আগামী ২৭ জুন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘ছায়া সংসদ’-এ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সেখানে জনগণের পক্ষে একটি বিকল্প গণমুখী বাজেট উপস্থাপন করা হবে, যা উৎপাদন, কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরবে।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের স্বার্থবিরোধী এই বাজেট সংশোধন করতেই হবে। জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাট ও পাচারের সুযোগ আর দেওয়া হবে না। বৈষম্য ও শোষণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।

(প্রেস বিজ্ঞপ্তি )

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী, লুটপাট ও পাচারমুখী এবং উৎপাদন ও উৎপাদক বিরোধী বাজেট সংশোধনের দাবিতে পাবনায় মানববন্ধন

Update Time : ০৮:২৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬