০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘মানবতার কল্যাণে আমরা’র র‍্যালি ও মানববন্ধন

মোঃ জসীম উদ্দীন,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • Update Time : ০৩:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৫ Time View
মোঃ জসীম উদ্দীন,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশাল র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার কল্যাণে আমরা’-র উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই ব্যতিক্রমী ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
গতকাল (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় বাঁশখালী প্রধান সড়কের মিয়ার বাজার চৌধুরী মার্কেট এলাকা থেকে ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদক ও জুয়া প্রতিরোধে এক জনসচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের পরিচালক এইচ. এম. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম মাসুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শিব্বির আহমদ রানা, ‘প্রিয় বাঁশখালী’র সম্পাদক কাজী শাহরিয়ার এবং সমাজকর্মী আব্দুর রহমান সোহেল। এতে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির নেতা মোহাম্মদ আব্দুর রহমান, সমাজকর্মী মোহাম্মদ আব্বাস উদ্দিন খান ও মোহাম্মদ মিফতাহুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার এবং পুরো সমাজকে পঙ্গু করে দেয়। মাদকাসক্তির কারণে বর্তমান তরুণ প্রজন্মের স্বাভাবিক মানসিক ও শারীরিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে পারিবারিক অশান্তির পাশাপাশি সমাজে অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বহুগুণ বাড়ছে।
বক্তারা আরও বলেন, মাদকের মতোই জুয়া মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ও পারিবারিক স্থিতিশীলতার ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলছে। তাই মাদক ও জুয়ার এই ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ওপর নির্ভর করলে চলবে না। এর জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি সম্মিলিত ও জোরালো উদ্যোগ গড়ে তুলতে হবে।
কর্মসূচি চলাকালীন সংগঠনের সদস্যরা মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। একই সঙ্গে বাঁশখালী উপজেলায় মাদক ও জুয়ার বিস্তার রোধে নিয়মিত আইনগত ও সামাজিক অভিযান আরও জোরদার করার জন্য স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। উক্ত র‍্যালি ও মানববন্ধনে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘মানবতার কল্যাণে আমরা’র র‍্যালি ও মানববন্ধন

Update Time : ০৩:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬