০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

সুন্দরগঞ্জে স্থায়ী সাব-রেজিষ্ট্রার নেই অতিরিক্ত দায়িত্বে চলছে অফিস, জনভোগান্তিতে মানুষ, রাজস্ব হারাচ্ছে সরকার

শাহ মোঃ রেদওয়ানুর রহমান , ভ্রাম্যমান প্রতিনিধি , গাইবান্ধা
  • Update Time : ০১:২০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ২০ Time View

শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি, গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্থায়ী কোন সাব-রেজিষ্ট্রার না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সরকারও বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।
জানা গেছে, ১৫ ইউনিয়ন ও ১ পৌর এলাকা জুড়ে বিস্তৃত বৃহৎ এ উপজেলা গঠিত হলেও দীর্ঘদিন থেকে জমি-জমা নিবন্ধনে স্থায়ী সাব-রেজিষ্ট্রার না থাকায় অতিরিক্ত দায়িত্বে চলছে অফিস। এতে করে জমা-জমি ক্রেতা-বিক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে। সপ্তাহে ২ দিন অফিস চলায় এবং যথাসময়ে সাব-রেজিষ্ট্রার অফিসে উপস্থিত হতে না পারায় দুর-দুরান্ত থেকে আগত জমা-জমি রেজিষ্ট্রি করতে আসা সাধারণ মানুষের অনেকে যথাসময়ে জমি দলিল করতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে অনেকেই জরুরী প্রয়োজনে জমি বিক্রি করতে এসেও সময়মত অর্থ না পেয়ে চরম বিপাকে পড়ছেন। ভুক্তভোগীরা জানান, এত বড় উপজেলায় স্থায়ী সাব-রেজিষ্ট্রার না থাকায় তাদের এই ভোগান্তি বছরের পর বছর ধরেই চলছে। অন্যদিকে সপ্তাহে ২ দিন অফিস হওয়ায় সরকার প্রতিদিন যেখানে রাজস্ব পাওয়ার কথা, সেখানে বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। ভুক্তভোগীদের দাবী জনদুর্ভোগ লাঘবের জন্য এ উপজেলায় যত দ্রুত সম্ভব একজন স্থায়ী সাব-রেজিষ্ট্রার পদায়ন করা হোক।
এ ব্যাপারে জেলা সাব-রেজিষ্ট্রার জহুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান সুন্দরগঞ্জের মতো একটি বৃহৎ উপজেলায় স্থায়ী সাব-রেজিষ্ট্রার অতীব জরুরী। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি অবগত করেছি। আশা করছি এ উপজেলায় স্থায়ী সাব-রেজিষ্ট্রার পদায়ন করা হবে। তবে হয়তো নতুন করে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তা সম্ভব হবে কিনা বলা যাচ্ছে না।

সুন্দরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে
১৩৯টি পূজা মন্ডপে সাড়ে ৮৩ টন জিআর চাল বিতরণ

শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি, গাইবান্ধাঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহযোগিতা হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩৯টি দুর্গা মন্ডপে ৬০০ কেজি করে ৮৩ টন ৪০০ কেজি জিআর চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ পৌর এলাকায় অনুষ্ঠিতব্য ১৩৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ইতোমধ্যে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি মন্ডপে ৬০০ কেজি করে জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ বরাদ্দ প্রতিটি মন্ডপ কমিটির নিকট ডিও হিসেবে হাতে দেওয়া হয়েছে। সরকারের এই সহযোগিতা পেয়ে হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ আরো বেড়ে গেছে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সরকারের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সুষ্ঠুভাবে পূজা উদ্যাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলী জানান, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনিকভাবে সকল মন্ডপে পুলিশ, আনছার ও ভিডিপি মোতায়েনের ব্যবস্থা নিয়েছি। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হিন্দু সম্প্রদায় যাতে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

তারাপুরের ২২টি পুজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান

শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি, গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ২২টি দূর্গাপুজা মন্দির ও মন্ডপে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকালে চাচিয়া মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপলক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি আহরাব আল আকাশ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার এসআই মো. তৈয়ব আলী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সরকার, সাধারন সম্পাদক আল্পনা গোষ্মামী প্রমুখ। মতবিনিময় সভায় প্রতিটি প্রতিটি পুজা মন্দির ও মন্ডপের কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ পুজা চলাকালিন সময়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিনীত আহবান জানান। সেই সাথে যাতে কোন প্রকার অগ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য পুজা কমিটিকে সতর্ক করেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের পক্ষ হতে প্রতিটি পুজা মন্দির ও মন্ডপকে দুই হাজার করে টাকা এবং উপকরণ বিতরণ করেন। জানা গেছে, এ বছর উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩৯টি মন্দির ও মন্ডপে শারদীয় দূর্গা পুজা উদযাপন হচ্ছে। এর মধ্যে তারপুর ইউনিয়নের পুজার সংখ্যা বেশি।

শাহ মোঃ রেদওয়ানুর রহমান , ভ্রাম্যমান প্রতিনিধি , গাইবান্ধা

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

সুন্দরগঞ্জে স্থায়ী সাব-রেজিষ্ট্রার নেই অতিরিক্ত দায়িত্বে চলছে অফিস, জনভোগান্তিতে মানুষ, রাজস্ব হারাচ্ছে সরকার

Update Time : ০১:২০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬