০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

দুর্গাপুরে ৫ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করেছে থানা পুলিশ

এইচ.এম সাইদুল ইসলাম , দুর্গপুর, নেত্রকোণা
  • Update Time : ০১:২৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৬৭ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা সাকিনে জনৈক ইমান আলীর বসতবাড়ীর পূর্ব পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় দুর্গাপুর থানার জিডি নম্বর ৬১৭, তারিখ ১২ অক্টোবর ২০২৬-এর প্রেক্ষিতে রাত্রীকালীন বিশেষ অভিযান ও মাদক-চোরাচালান উদ্ধার ডিউটি চলাকালে এসব পণ্য উদ্ধারের ঘটনা ঘটে। পরে উদ্ধার করা পণ্য জব্দ তালিকা মূলে জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এ অভিযানে দুর্গাপুর থানার এসআই (নিঃ) রাসুল সাঈদী আজাদের নেতৃত্বে এসআই (নিঃ) মো. স্বপন মিয়া, এসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) আব্দুল কাইয়ুম ফকির, কনস্টেবল মো. আলমগীর হোসেন বিপ্লব ও কনস্টেবল মো. সজীব মিয়া অংশ নেন।
উদ্ধার করা পণ্যের সঙ্গে জড়িত ব্যক্তি বা এর মালিকানা সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

———- এইচ.এম সাইদুল ইসলাম , দুর্গপুর, নেত্রকোণা

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

দুর্গাপুরে ৫ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করেছে থানা পুলিশ

Update Time : ০১:২৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬