০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির নতুন শাখার উদ্বোধন, চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছানোর প্রত্যয়

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১২:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৪৭ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালীতে আধুনিক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের বাঁশখালী শাখা।
গতকাল ১০ অক্টোবর (শনিবার) এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে ল্যাবরেটরিটির নতুন এই শাখার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম। উদ্বোধক ১নং দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রুহুল আমিন, বাঁশখালী উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয়াঙ্কা চক্রবর্তী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক এবং বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী। এছাড়াও উপস্থিত ছিলেন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ভাইস চেয়ারম্যান মীর মোঃ মোশারফ হোসেন এবং এ এ জি তাসাদ্দেক মর্তুজা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্যসেবা যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছায় এবং বাঁশখালীর সাধারণ রোগীরা যেন সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।” তিনি আশা প্রকাশ করেন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির এই নতুন শাখা স্থানীয় মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা ও সঠিক রোগনির্ণয়ের সুযোগ বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করবে।
উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ল্যাবরেটরির সার্বিক ব্যবস্থাপনা, অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। অতিথিরা ল্যাবরেটরির আধুনিক মান ও পরিচ্ছন্ন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সংশ্লিষ্টরা জানান, বাঁশখালী ও আশেপাশের এলাকার মানুষকে এখন থেকে উন্নত রোগনির্ণয়ের জন্য আর দূর-দূরান্তে ছুটতে হবে না। শেভরনের এই নতুন শাখাটি স্থানীয় পর্যায়ে বিশ্বস্ত ও নিখুঁত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির নতুন শাখার উদ্বোধন, চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছানোর প্রত্যয়

Update Time : ১২:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬