০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযান

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১

গাজী ইসমাঈল ভাঁওয়ারী
  • Update Time : ১২:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ১৮১ Time View

বিশেষ প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় মাদক নির্মূলের লক্ষ্যে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তফা কামাল খান সঙ্গীয় ফোর্সসহ গোতাশিয়া ইউনিয়নের চুলা মান্দারটেক এলাকায় অভিযান পরিচালনা করেন।

                                                                                                                                    https://www.facebook.com/obaidul1991
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী আক্তার হোসেন (৪৮), পিতা: মৃত সিরাজ উদ্দিন, গ্রাম: গোতাশিয়া, থানা: মনোহরদী-কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজকে বিপথগামী করে আসছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযান

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১

Update Time : ১২:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬