১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

বাঁশখালীতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০২:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ১৫৪ Time View

চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি : 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ ইলশা গ্রাম থেকে বাংলাদেশ সেনাবাহিনী বাহার চড়া আর্মি ক্যাম্পের অভিযানে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ২৬ ইং রাত ১ঃ৫০ মিনিটের সময় বাহারচড়া আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট সুফিয়ানের নেতৃত্বে বাহারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ইলশা গ্রামে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় স্থানীয় মৃত জামাল আহমেদের পুত্র জাহাঙ্গীর আলমের বাড়ি সংলগ্ন একটি পুকুরের পাশে ৩ জন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। টহল দলের কমান্ডার তাদের তিনজনকে একসাথে সন্দেহজনক উপস্থিতি দেখে গাড়ি থেকে নেমে খুব দ্রুত তাদের দিকে এগিয়ে যান।

সেনাবাহিনীর নেতৃত্বাধীন টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ব্যক্তিরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। সেনাবাহিনীর হল দল সন্দেহভাজন দুষ্কৃতকারীদের ধাওয়া করলে, তারা স্থানীয় ১টি ওয়ান শুটার গান ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেনাবাহিনীর টহল দল উল্লেখিত অস্ত্রটি উদ্ধার করে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য অস্ত্রটি বাঁশখালী থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

বাঁশখালীতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

Update Time : ০২:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬