https://www.facebook.com/obaidul1991
বিজয়নগরে ১০০ পিস ইয়াবা জব্দ, পালালেন সন্দেহভাজন কারবারিরা
- Update Time : ০১:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ২ Time View
মাহমুদুল হাসান জামিল ,বিজয়নগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএসবিন-৯), সিলেট। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত সন্দেহে ২–৩ জন ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান।
রোববার (২৫ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার একটি পুকুরপাড়ে এ অভিযান চালানো হয়।
এসএসবিন-৯-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানের সময় ফেলে যাওয়া একটি কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে পাঁচটি নীল রঙের বায়ুরোধক প্যাকেট পাওয়া যায়। পরে সেগুলো থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএসবিন-৯।


























