০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
দুর্গাপুরে ইজি বাইকের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত নারীর
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
- Update Time : ০২:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৬ Time View

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ইজি বাইকের ধাক্কায় এক নারী (বয়স
আনুমানিক ৫০) নিহত হয়েছেন। এ ঘটনার পর পালিয়ে যান
ইজি বাইকের চালক। সোমবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার
দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন
সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। তিনি
পথচারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে
গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী
দিলরুবা নামের এক নারী জানান, ব্যাটারিচালিত ইজি
বাইকটিতে তারা তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা
এলাকা পার হয়ে কিছুটা সামনে যেতেই এক নারী হঠাৎ দৌড়ে
গাড়ির সামনে চলে আসেন। এ সময় দ্রুতগতির
ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Tag :





























