https://www.facebook.com/obaidul1991
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সুরক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন সংস্থার দাবি
- Update Time : ০৫:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন সংস্থার সভাপতি মুহম্মদ ওবায়দুল হক গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা ও পযাপ্ত সুবিধার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট দাবি জানানো হয়েছে :
১. মক্কার ঘটনায় রায়ের পূর্ণ কপি ও বিচারপ্রক্রিয়ার তথ্য সংগ্রহ করে জনসমক্ষে প্রকাশ করতে হবে।
২. বিদেশে যাওয়ার আগের সমস্যা ,কর্মস্থলের সমস্যা ,আইনি ও কূটনৈতিক সমস্যা , কাগজপত্র ও ভিসা-সংক্রান্ত সমস্যা , স্বাস্থ্য ও নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা ,ফেরার পরের সমস্যা ,কাঠামোগত সংস্কার করতে হবে ।
৩. সেীদির ঘটনায় মিশনের ভূমিকা স্বচ্ছভাবে পর্যালোচনা করতে হবে এবং অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নিতে হবে।
৪. বিদেশে গ্রেপ্তার বা আটক বাংলাদেশির খবর যথাসময়ে মিশনকে জানানোর জন্য শ্রমিক-গ্রহণকারী দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
৫. প্রতিটি মিশনে বিনামূল্যে আইনি সহায়তা তহবিল, আইনজীবী প্যানেল ও দোভাষীর ব্যবস্থা করতে হবে।
৬. বিদেশে আটক ও দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের হালনাগাদ তালিকা নিয়মিত প্রকাশ করতে হবে।
৭. মিশনে শ্রম কল্যাণ উইং শক্তিশালী করে ২৪ ঘণ্টার হটলাইন চালু ও প্রচার করতে হবে।
৮. দালাল ও প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং যাওয়ার আগে বাধ্যতামূলক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
৯. ফেরত আসা কর্মী ও নিহত কর্মীর পরিবারের জন্য পুনর্বাসন ও স্থায়ী সহায়তা কাঠামো গড়তে হবে।
১০. প্রবাসীদের সুরক্ষায় একটি স্থায়ী জাতীয় নীতিমালা ও দ্রুত সাড়াদান কাঠামো প্রণয়ন করতে হবে।
প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিট্যান্সের উৎস নন, তাঁরা রাষ্ট্রের নাগরিক। সরকার মক্কার ঘটনা থেকে শিক্ষা নিয়ে সুরক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনবে। এই বিষয়ে আমাদের সংস্থা নজরদারি ও সহযোগিতা অব্যাহত রাখবে।
ধন্যবাদান্তে ,শাহ মো: রেজাউল কবীর ,দপ্তর সম্পাদক ,মোবাইল: ০১৮৩৩৩৩৫৫৩৫।


























