০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ১০:৩৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / ১৯ Time View

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে আয়োজিত এই মাংস বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব মুজিবুর রহমান।

মাংস বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জনাব মুজিবুর রহমান বলেন, “ঈদের আনন্দ তখনই সার্থক হয় যখন তা সবার মাঝে ভাগ করে নেওয়া যায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের দিন আনন্দের অংশীদার হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদেরও এভাবে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাংস বিতরণে অংশ নেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য জনাব আব্দুর রহমান ও জনাব ফজলুর রহমান মিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী জনাব মোজাম্মেল হোসেন এবং জনাব আবু সালেহ। অনুষ্ঠানটি সফল করতে সংগঠনের একঝাঁক উদ্যমী স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করেন।

(সংবাদ বিজ্ঞপ্তি)

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ

Update Time : ১০:৩৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬