০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : ০৫:১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ৩৩৭ Time View

নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার(২৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে নীলফামারী রেল স্টেশনের একটু দুরে লেভেল ক্রসিংয়ে এই এই মর্মান্তিক দূর্ঘটনাটি
ঘটে।নিহতরা হলেন-জেলা সদরের চওড়াবড়গাছা আরাজি দলুয়া পাটোয়ারীপাড়া গ্রামের সেন্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র রায় (৩০) ও কাণ্ঠু চন্দ্রের ছেলে সন্তোষ রায় (৪৫)।তারা সম্পর্কে চাচাতো ভাই ও
পেশায় নির্মাণ শ্রমিক।এলাকাবাসী ও রেল পুলিশ সূত্রে জানা যায়, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে পলাশবাড়ী কানাইকাটা রেল ক্রসিংয়ে পৌঁছালে সেখানে লাইনের ওপর থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন ও তাদের মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনে আটকে যায়।ট্রেনটি আটকে থাকা মোটরসাইকেলসহ পরবর্তী নীলফামারী স্টেশনে এসে থামে।স্থানীয়রা অভিযোগ করে জানান,রেল ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান ছিল না।এর আগেও এখানে একাধিক ব্যক্তি ট্রেন দূর্ঘটনায় হতাহত হয়েছেন।নীলফামারী রেলস্টেশন মাস্টার মিঠুন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেল ইঞ্জিনের সাথে আটকে থাকা মোটরসাইকেলটি নীলফামারী স্টেশনে সরিয়ে নেওয়ার পর ট্রেনটি পুনরায় তার নির্ধারিত গন্তব্যে যাত্রা করে।সৈয়দপুর রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদ উন নবী বলেন, ঘটনার পরপরই রেল পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত

Update Time : ০৫:১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫