০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
sonalishopbd.com
রামরু-র আয়োজনে নরসিংদীতে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২৬ পালিত
মোঃ অলিউল্লাহ মোল্লা, বিশেষ প্রতিনিধি, নরসিংদী
- Update Time : ০১:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ২৫ Time View

মোঃ অলিউল্লাহ মোল্লা, বিশেষ প্রতিনিধি, নরসিংদী: আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)-র আয়োজনে ১৯ নভেম্বর ২০২৬ তারিখে নরসিংদীর সদর উপজালায় হাজীপুর ইউনিয়নে দিবসটি উদযাপিত হয়েছে। জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (UNCDF) এবং সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত SHAFAL প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে স্থানীয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য, অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের অবদান, উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পুঁজি ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উদ্যোক্তা হিসেবে তাঁদের বিকাশে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নারী উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।
রামরু SHAFAL প্রকল্পের মাধ্যমে অভিবাসী পরিবারের নারী সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় নারী উদ্যোক্তা, RED Committee সদস্য ও Nari Uddokta Forum-এর প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
Tag :


























