০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

রাজ মোল্লা ও লিটন মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৫ Time View

বিশেষ প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজ মোল্লা ও নড়াইলের লিটন মোল্লার হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি খোকন ও সাধারণ সম্পাদক আজাদ। এ সময় আরও বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি হেলাল মাস্টার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের নেতা নূর হোসেন, মো. ফিরোজ আলম, পৌরসভার নেতা শহীদসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। এ ধরনের নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে নেতাকর্মীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

রাজ মোল্লা ও লিটন মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬