০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নিখোঁজের ৩ দিন পর নিজ বাড়ির উঠোনের গর্তে মিলল সহজ-সরল বৃদ্ধের লাশ

Reporter Name
  • Update Time : ০৩:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ২০১ Time View
আনিছুর রহমান ,নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, পূর্ব টেমাপাড়া। এখান থেকেই তিন দিন আগে নিখোঁজ হন ৬৫ বছর বয়সী আশরাফ মিয়া।”
“স্থনীয় সূত্রে জানা যায়, মৃত ফরিদের ছেলে আশরাফ মিয়া ছিলেন অত্যন্ত পরহেজগার, ধর্মপরায়ণ এবং সহজ-সরল একজন মানুষ।” “কিন্তু এই সরল মানুষটির জীবন কেন এমন নির্মমভাবে শেষ হলো? এই প্রশ্ন এখন পুরো এলাকায়।”
“রবিবার (২৩ নভেম্বর) সকালে তাঁর নিজ বাড়ির উঠোনে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। নিখোঁজ আশরাফ মিয়ার ছেলে কমলা গাছে পানি দিতে এসে লক্ষ্য করেন, গাছের নিচে নতুন করে মাটি দেওয়া হয়েছে। “এই সন্দেহ থেকেই মাটি খুঁড়ে দেখেন তিনি। আর তাতেই বেরিয়ে আসে তাঁর নিখোঁজ বাবার মরদেহ।”
“উঠোনের গর্তে প্রিয়জনের লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে আসে শোক ও উত্তেজনা।” “বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।” “তিনি জানান, নিহত আশরাফ মিয়ার মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
“মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই সহজ-সরল মানুষটিকে হত্যা করল, তা উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।” “এই ধর্মপরায়ণ মানুষটিকে হত্যার পেছনের রহস্য কী? পারিবারিক কলহ নাকি অন্য কোনো শত্রুতা? এই জল্পনা এখন কালীপুরের ঘরে ঘরে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নিখোঁজের ৩ দিন পর নিজ বাড়ির উঠোনের গর্তে মিলল সহজ-সরল বৃদ্ধের লাশ

Update Time : ০৩:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫