১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৬, বিচারের চেয়ে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৫:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ৩৭০ Time View
আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার নিজ গালুয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী নারী তামান্না আক্তার।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার ৪ নম্বর গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকায় গত ২৫ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পূর্ব থেকে চলমান জমি বিরোধের জেরে প্রতিপক্ষ মোঃ নাজমুল সাহাদাত রিপন, আঃ হামেদ হাওলাদার, মোঃ রাসেল সিপন, মোঃ আরাফাত সানি ও হাসিনা বেগম দেশীয় অস্ত্রসহ তাদের ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে এবং ঘেরার বেড়া কেটে দেয় বলে অভিযোগ করা হয়।
এতে বাধা দিলে তারা হামলা চালায় বলে অভিযোগ করেন তামান্না আক্তার। তার দাবি, হামলায় খাদিজা জামান (৪১), হাফছা আক্তার (৩০), মরিয়ম বেগম (৬৮)সহ অন্তত ছয়জন আহত হন। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন এবং গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হামলার সময় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে, এক নারীকে শ্লীলতাহানি করা হয়েছে এবং বসতঘরের সামনে থাকা বেড়া ভাংচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগী জানান, এ ঘটনায় তিনি রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৬, বিচারের চেয়ে সংবাদ সম্মেলন

Update Time : ০৫:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬