০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
মহামান্য রাষ্ট্রপতির সাথে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের সৌজন্য সাক্ষাৎ
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
- Update Time : ০৪:১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ মহামান্য রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে অদ্য রবিবার ৪ অক্টোবর’২৪ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
এক আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং তাঁর এলাকার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
এ সময় মহামান্য রাষ্ট্রপতি সংসদ সদস্যের উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং দেশের অগ্রগতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
Tag :






















