০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিভাস কুমার শাহার নেতৃত্বে এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই আকবর ও এসআই রুহুল আমিনসহ একটি চৌকস টিম পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় ৪ নম্বর ওয়ার্ড থেকে রশিদ আহমদকে গ্রেপ্তার করা হয়। 

বাঁশখালী সরলের মাদক সম্রাট রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা’ ডাকাত অবশেষে গ্রেপ্তার

মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০১:১৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৯৩ Time View

বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত মাদক সম্রাট রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা ডাকাতকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (৬ এপ্রিল) রা‌তে বাঁশখালী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিভাস কুমার শাহার নেতৃত্বে এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই আকবর ও এসআই রুহুল আমিনসহ একটি চৌকস টিম পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় ৪ নম্বর ওয়ার্ড থেকে রশিদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

কাহারঘোনা এলাকাবাসীর অভিযোগ, রশিদ আহমদ দীর্ঘদিন ধরে সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অবস্থান করে একটি ইয়াবা-কেন্দ্রিক মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি এ রশিদ আহমদ পুরো শীলকূপ ও সরল ইউনিয়নের চোর, ডাকাত ও মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছেন বলেও জানা যায়। অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলা ও কারাভোগের ইতিহাস রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

এলাকাবাসীর আশা করেন, প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় পূর্ব কাহারঘোনা এলাকাসহ আশপাশের এলাকা মাদকমুক্ত হবে এবং সামাজিক নিরাপত্তা ফিরে আসবে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ  জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে সর‌লের ৪নং ওয়া‌র্ডের কাহারঘোনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিভাস কুমার শাহার নেতৃত্বে এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই আকবর ও এসআই রুহুল আমিনসহ একটি চৌকস টিম পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় ৪ নম্বর ওয়ার্ড থেকে রশিদ আহমদকে গ্রেপ্তার করা হয়। 

বাঁশখালী সরলের মাদক সম্রাট রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা’ ডাকাত অবশেষে গ্রেপ্তার

Update Time : ০১:১৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬