০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৫:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৩১৬ Time View

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি= পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর শিবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে উপহারের এসব খেজুর তুলে দেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানবিক ও কল্যাণকর উদ্যোগ। সৌদি আরবের পক্ষ থেকে প্রাপ্ত এই উপহার তাদের জন্য একটি বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে। উপজেলার ৬০ টি মাদ্রাসা ও এতিম খানায় বিতরন করা হয়েছে এসব খেজুর।এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, শিবপুরপ্রমুখ। উল্লেখ্য, শিবপুর উপজেলায় ১৫২ কেজি খেজুর উপহার হিসেবে আসে। যা উপজেলার ৬০ টি মাদ্রাসা ও এতিম খানায় আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি বছরই সৌদি আরবের পক্ষ থেকে প্রাপ্ত খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়ে থাকে। এর মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা রমজান মাসে কিছুটা হলেও সহায়তা পেয়ে থাকে।এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে উপস্থিত শিক্ষকরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

Update Time : ০৫:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬