০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবুনাঈম রিপন
  • Update Time : ০১:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ Time View

আবুনাঈম রিপন :নরসিংদী থেকে : নরসিংদীর শিবপুরে নূপুর আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাশিরদিয়া গ্রামের প্রবাসী দীপুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নূপুরের মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত নূপুর ঘাশিরদিয়া গ্রামের প্রবাসী দীপুর স্ত্রী এবং জাকির হোসেনের মেয়ে। নিহতের স্বজনদের অভিযোগ, নূপুরকে হ-ত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার ঝগড়া-বিবাদ ও মারামারি হতো বলে দাবি করেন তার বাবা। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান বলেন, “নূপুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীর শিবপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০১:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬