০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০১:০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১৩ Time View

মাননীয় বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রীর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে ৫০টি পাট ও বস্ত্রকল ব্যক্তি মালিকানায় দিবেন-এক বিজ্ঞপ্তিতে পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান ও সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা এর তীব্র প্রতিবাদ জানায়। মাননীয় মন্ত্রীর বক্তব্যের সাথে শ্রমজীবী মানুষ একমত নয়। বিশেষ করে যেখানে এক কাঠা জমির মূল্য ৫০ লক্ষ টাকা, সেখানে পানির দরে জমি বিক্রয় বা লিজ প্রদান করা উচিত হবে না। অন্যদিকে শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিক কর্মচারীরা অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছেন, বকেয়া টাকা না পেয়ে কিছু শ্রমিকও মারা যায়।
ইতিমধ্যে ১৪টি মিল ব্যক্তি মালিকানায় লিজ দেওয়া হয়েছে, যার মধ্যে ৩-৪টি জুট মিল নামমাত্রে চালু আছে। বাকিগুলি আজও চালু হয়নি। পক্ষান্তরে পাট ও বস্ত্র মিলগুলি ব্যক্তি মালিকানায় দিলে  সরকারের দেওয়া নীতিমালা অনুসরণ করে না।
সরকার সর্বনিম্ন মজুরী ৫৬০ টাকা নির্ধারণ করে দিলেও ব্যক্তি মালিকানাধীন মিলগুলি ২৩০/২৮০ টাকা প্রদান করে, যা আকিজ গ্রুপের জুট মিলগুলি থেকে জানা যায়। পুরনো সেট আপে মাথাভারি প্রশাসন ও অধিক শ্রমিক-কর্মচারী বাদ দিয়ে নতুন সেট আপ করে সরকারি ব্যবস্থাপনায় জুট মিলগুলি চালু করলে সরকারের লস হবেনা বরং লাভ হবে। (বিজ্ঞপ্তি)
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

Update Time : ০১:০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬