
বিশেষ প্রতিনিধি: জামালপুরে বেস্ট লাইফ ইনসুরেন্স সরিষাবাড়ী দিকপাইত ব্রাঞ্চের আয়োজনে আজ বুধবার সকাল ১১:৩০টায় দিন ব্যাপী স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর এবং অত্র ব্রাঞ্চের সকল গ্রাহকদের নিয়ে দিকনির্দেশ হালাল ভাবে উপার্জন করে অর্থনৈতিক স্বাবলম্বীর হওয়ার বিষয়ে ১২০ জন গ্রাহককে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিকপাইত সরিষাবাড়ী ব্রাঞ্চের ইনচার্জ বেস্ট লাইফ ইনসুরেন্স পিএসি মোঃ মমিনুল ইসলাম মুন্না, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রেইনার বেস্ট লাইফ ইনসুরেন্স পিএলসি জনাব জামিল উদ্দিন মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সী ডিরেক্টর বেস্ট লাইফ ইন্সুরেন্স পি এল সির আমিনুল ইসলাম হাসান, আরোও উপস্থিত ছিলেন অত্র ব্রাঞ্চের ইউনিট ম্যানেজার রেনোয়ারা বেগম, ইউনিট ম্যানেজার মারুফা আক্তার, ইউনিট ম্যানেজার আনিছুর রহমান, ইউনিট ম্যানেজার হুমায়ুন কবির, ও সাংবাদিক কামরুল ইসলাম বিপুল প্রমুখ । প্রধান অতিথি উপস্থিত থেকে স্বাস্থ্য বীমা দাবির চেক বিতরনের সময় মোছাঃ শিরিনা আক্তারকে ১৬৫৫০ ষোল হাজার পাঁচ শত টাকার চেক প্রদান ও পুরস্কার বিতরণ করেন ।






























