০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলার রায়পুরা উপজেলা কমিটি গঠনের প্রস্তুতি সভা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০৪:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ৩৩৩ Time View

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলার রায়পুরা উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নরসিংদী জেলা শাখার সভাপতি জননেতা আহমাদুর রহমান জাহিদ। তিনি তাঁর বক্তব্যে আদর্শিক, সুশৃঙ্খল ও মেধাভিত্তিক নেতৃত্ব গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং ছাত্রসমাজকে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ সোহরাওয়ার্দী। তিনি সংগঠনের অতীত ঐতিহ্য তুলে ধরে আগামী দিনে ছাত্রসেনাকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক খাজা মাঈনউদ্দিন হাসান। তিনি রায়পুরা উপজেলা কমিটি দ্রুত গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে রায়পুরা উপজেলা কমিটি গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

(বিজ্ঞপ্তি )

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নরসিংদী জেলার রায়পুরা উপজেলা কমিটি গঠনের প্রস্তুতি সভা সম্পন্ন

Update Time : ০৪:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬