০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

ঝালকাঠিতে ‘মা’ ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান, জব্দ করা হয়েছে মা’ইলিশ, নৌকা এবং কারেন্ট জাল

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : ০৪:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ১৩ Time View
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির রাজাপুরে “মা” ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বিষখালী নদীতে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। ২৫ অক্টোবর ২০২৬ ইং রোজ রোববার দুপুর থেকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের নেতৃত্বে তিনটি দলে বিভক্ত হয়ে নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে রাজাপুর থানা পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় ডিমওয়ালা ইলিশমাছ, ইলিশ ধরার নৌকা ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার ও জব্দ করা হয়েছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশের বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিষখালী নদীর রাজাপুর অংশে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে।
অভিযানে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন। মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বিত এ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে তৎপরতা জোরদার করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজনন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে নদীতে মাছ শিকার করতে না পারেন, সে জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ রক্ষায় বিষখালী নদীর রাজাপুর অংশে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

ঝালকাঠিতে ‘মা’ ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান, জব্দ করা হয়েছে মা’ইলিশ, নৌকা এবং কারেন্ট জাল

Update Time : ০৪:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬