https://www.facebook.com/obaidul1991
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলসহ বিড়ির পাতা ও মসলা জব্দ করেছে ৫৩ বিজিবি
- Update Time : ০১:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

শিবগঞ্জ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন এবং বিড়ির পাতা ও মসলা জব্দ করেছে ৫৩ বিজিবির অভিযানিক দল।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির পৃথক দু’টি অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও ১টি বাইসাইকেল জব্দ করেছে।
মঙ্গলবার ২৬ অক্টোবর সকাল সোয়া ৭টা ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপি’র বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এবং সকাল ৯টা ৫০ মিনিটে একই ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।





























